ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দেশে ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো শতাধিক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ৯৬৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৭ জনের। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

সর্বশেষ হিসেব বলছে দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩ হাজার ৩০৪ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট  মৃত্যু হয়েছে ১০৬ জনের। ফলে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়ালো শতাধিক।

এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।আজ বুধবার (১৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৫৬৫ জন। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ২ হাজার ২৪৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে মোট ভর্তি  আছেন এক হাজার ৫৭ জন।

উল্লেখ্য, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৯ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ৮০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ২৪ হাজার ৩৯২ জন বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো শতাধিক

আপডেট সময় : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২