ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

নড়াইলের কালিয়ায় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৯৯৯৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া বাজারে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে বাবা-ছেলে গুরুতরভাবে আহত হয়েছে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। সোমবার (২০ মার্চ) বিকেলে কলাবাড়িয়ায় এ ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় আহতরা হলো, আফসার মোল্লা (৪৫) ও তার ছেলে লিপু মোল্লা (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারিত কেন্দ্র করে কলাবাড়িয়া গ্রামের আবেদ শেখ গ্রুপের সাথে মৃত কায়েম শিকদার গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ থেকে ১২ জন কলাবাড়িয়া বাজারে আফসার মোল্লার কাঁচাবাজার দোকানে এসে অতর্কিত হামলা চালায়। চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে কলাবাড়িয়া গ্রামের আয়নাল মোল্লার ছেলে আফসার মোল্লা ও তার ছেলে লিপু মোল্লাকে গুরুতরভাবে জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এবিষয়ে, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলের কালিয়ায় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৬:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩