ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় জগন্নাথ দেবের মন্দির থেকে মূর্তি চুরি | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া পৌরসভার রথখোলা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে বিভিন্ন দেব-দেবীর মুর্তি চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনার পর গত বৃহস্পতিবার দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রথখোলা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও প্রাচীন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পুরোহিত শীতল ভট্টাচার্য্য বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরের মূল ফটকের গেইটে তালা লাগিয়ে নিজ বাড়িতে চলে যান।

পরে বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত চোরের দল কৌশলে তালা ভেঙ্গে মন্দিরে রক্ষিত ১৮ কেজি ওজনের রাধা-গোবিন্দের পিতলের মুর্তি, পাথরের তৈরি ৫ কেজি ওজনের গোপাল ঠাকুরের মুর্তি, ১ কেজি ওজনের পিতলের তৈরি গোপাল ঠাকুরের মুর্তি, ৬ কেজি ওজনের ৩টি পাথরের তৈরি নারায়ণ ঠাকুরের মুর্তি, ৫ কেজি ওজনের পাথরের তৈরি শিব ঠাকুরের মুর্তি এবং মন্দিরের দানবাক্সে রক্ষিত নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া এ সব দেব-দেবীর মুর্তির আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা।

পরদিন সকালে ওই মন্দিরের পুরোহিত সহ এলাকাবাসী চুরি গেছে জানতে পেরে স্থানীয় থানা প্রশাসনকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি কমল কৃষ্ণ বালা বাদী হয়ে অজ্ঞাত চোরদের আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, মন্দিরে চুরির ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। এর সাথে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলের লোহাগড়ায় জগন্নাথ দেবের মন্দির থেকে মূর্তি চুরি | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০২:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩