ব্রেকিং নিউজ ::
নড়াইলে জাতীয় বীমা দিবস পালন | বাংলাদেশের বার্তা
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ৯৬৮১ বার পড়া হয়েছে
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে জাতীয় বীমা দিবস পালনা করা হয়েছে। আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (১ মার্চ) দিবসটি পালন পালন করা হয়।
দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও নড়াইলের বিভিন্ন বীমা কোম্পানীর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনফারেন্সের মাধ্যমে আলোচনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) ফকরুল হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্নেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
















