ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ পালন | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ৯৬৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল জেলা প্রতিনিধি।

কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান-
প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান। বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়েজিত নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ (১লা মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩ পালিত হয়েছে।

মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে সকল শহিদ পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণসহ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুলিশ সদস্যদের পরিবারবর্গকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এছাড়া কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যরা দেশ ও জাতির সেবায় একনিষ্ঠ ও নিঃস্বার্থভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে। তিনি আরো বলেন, একনিষ্ঠ, বিশ্বস্ত, স্বদেশপ্রেমী ও দেশের জন্য প্রাণ উৎসর্গকারী এ সকল পুলিশ সদস্যের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এ সময় তিনি উপস্থিত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরকে যেকোন প্রয়োজনে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী সকল পুলিশ সদস্যের পরিবারের প্রতি সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
01 March 2023

নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ পালন | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ পালন | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০২:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩