ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নিখিল ভারত বঙ্গ শতবর্ষী সাহিত্য সম্মেলনে থাকবেন কক্সবাজারের নজিবুল

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / ৯৭২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

নিখিল ভারত বঙ্গ শতবর্ষী সাহিত্য সম্মেলনে বাংলাদেশ সাংস্কৃতিক দলের সমন্বয়ক হিসেবে যোগদান করবেন কক্সবাজারের মো. নজিবুল ইসলাম। তিনি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্যদের সাথে নিয়ে ২৫ ডিসেম্বর ভোরে ঢাকা থেকে যাত্রা দেবেন।

নিখিল ভারত বঙ্গ শতবর্ষী সাহিত্য সম্মেলন কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, আগামি ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ভারতের কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় শতবর্ষী সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

১৯২৩ সালে এটির প্রথম বার্ষিক সম্মেলন বারাণসীতে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সভাপতিত্বে করেছেন। তখন থেকেই ভারতের সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক গুরুত্বের কিংবদন্তিদের আশীর্বাদ এটি। এই তালিকায় রয়েছে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্র নাথ বসু, প্রেমেন্দ্র মিত্র, সমরেশ বসু, শঙ্কর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত ড. প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ ১২ বছর নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। দুই দেশের ইতিহাস এবং অভিন্ন ঐতিহ্য, ভাষাগত ও সাংস্কৃতিক বন্ধন, সঙ্গীতের প্রতি আবেগ,সাহিত্য এবং শিল্পকলার একটি বন্ধন রয়েছে। বাংলা ভাষা উভয় দেশের নাগরিকদের সাধারণ ভাষা। তাই এবার বাংলাদেশে প্রতিনিধি টিমে মো. নজিবুল ইসলামকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

মো. নজিবুল ইসলাম, ফ্রেন্ডস অব বাংলাদেশের পরিচালক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার এর বার্তা প্রধান, আগামি ৩০ ডিসেম্বর থেকে ৩ দিনব্যাপী কক্সবাজারে অনুষ্ঠিততব্য দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির সদস্য ছাড়াও রাজনৈতিক-পেশাজীবী সংগঠণের নানা দায়িত্বে রয়েছেন।

মো. নজিবুল ইসলাম জানিয়েছেন, ২৫ ডিসেম্বর ভোরে ঢাকা থেকে তিনি অন্যান্য সদস্যদের সাথে নিয়ে কলকতায় যাবেন। সম্মেলন শেষে তিনি ২৭ ডিসেম্বর কলকাতা থেকে বাংলাদেশ ফিরবেন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
21 December 2022

নিখিল ভারত বঙ্গ শতবর্ষী সাহিত্য সম্মেলনে থাকবেন কক্সবাজারের নজিবুল

www.Bangladesherbarta.com

নিখিল ভারত বঙ্গ শতবর্ষী সাহিত্য সম্মেলনে থাকবেন কক্সবাজারের নজিবুল

আপডেট সময় : ০৯:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২