ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

নীলফামারীতে আন্ত:জেলা অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার/ পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • / ৯৭০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি নীলফামারীঃ

বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) জানান, গত মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে রাজু মিয়া (৩০), একই উপজেলার দুখু মিয়া (৩৮), জাহাঙ্গীর হোসেন (৩৯) ও আলমগীর হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়।

এ ঘটনায়, অটোচালক রিমন (২২) বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। রিমন উপজেলার ঢেলাপীর এলাকার আতিয়ার রহমানের ছেলে। সে জানায়, ওইদিন সোমবার দুপুরে উপজেলার ক্যান্টবাজার মোড়ে আনুমানিক ১.৩০ মিনিটে চেতনানাশক ঔষুধ খাইয়ে আমার অটোবাইকটি চুরি করে নিয়ে যায়।

খবর পেয়ে, সৈয়দপুর থানার এসআই আনিছুজ্জামান তাৎক্ষনিক রিমনকে উদ্ধারসহ স্থানীয়দের সহযোগিতায় আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়। সে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সরোআরের নির্দেশনায়, পুলিশের একটি টিম গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা চোর দলের চার সদস্যকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আলমগীর হোসেন চেতনানাশক ঔষুধ খাইয়ে অটোচালকের সাথে কথা বলতে থাকেন এবং চেতনাহীন না হওয়া পর্যন্ত তাকে ব্যস্ত রাখেন। এই সুযোগে অপর সহযোগি রাজুমিয়া অটো নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আলমগীরের জবান বন্দিতে চোরাইকৃত তিনটি অটো উদ্ধার করা হয়। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। তাদেরকে গ্রেফতারের ফলে এলাকায় অটো চুরি কমে যাবে বলে আশা করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম, ডিবি ওসি খ.ম আখেরুজ্জামান প্রমুখ।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
28 December 2022

নীলফামারীতে আন্ত:জেলা অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার/ পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

www.Bangladesherbarta.com

নীলফামারীতে আন্ত:জেলা অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার/ পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

আপডেট সময় : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২