ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

নীলফামারীতে জাত হরিজনদের ৮০% কোটা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি,

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী পদে লিখিত পরীক্ষার ফলাফল বাতিল, বাস্তব অভিজ্ঞতার নিরিক্ষে মৌখিক পরীক্ষার মাধ্যমে এবং জাত
হরিজনদের জন্য ৮০% কোটা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুরে চৌরঙ্গীমোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে
মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি শ্রী নেগুরাম বাশফোর, সাধারণ সম্পাদক মাসুদ বাশফোর সুমন ও
সাংগাঠনিক সম্পাদক অনিল বাশফোর।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ হরিজন জনগোষ্ঠীর বসবাস। বংশ পরম্পরায় পরিচ্ছন্নতা পেশার সাথে যুক্ত থাকার কারনে তাঁরা আজ
প্রতিটি জায়গায় বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা বলেন, আমরা মানুষ গুলো না থাকলে পরিবেশ ও স্বাস্থ্য জীবন-যাত্রা অনেকটাই অসচ্চল হয়ে পড়তো। নাগরিক সভ্যতার শুরু থেকে নগরের সুচিতা আনার
পবিত্র দায়িত্ব আমরা পালন করে আসছি। অথচ বেঁচে থাকার জন্য নুন্যতম অধিকার থেকে আমরাই বঞ্চিত হচ্ছি।

আমাদের এই পেশার কারনে অস্পৃশ্যতার অভিশাপে
অন্য কোন কাজে অংশগ্রহন বা কোন প্রকার ব্যবসা করতে পারি না, কারণ আমাদের ছোয়া কোন সভ্য সমাজে লাগানো যায়না। এত কষ্টের মধ্যেও আমরা আমাদের জীবন-জীবিকা অতিবাহিত করি।
মানববন্ধনে তারা আরো বলেন, স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও স্বাধীনতার স্বাদ এখনো খুজে পাইনি।

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান এর সাহসী কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য জাত হরিজনদের জন্য ৮০% কোটা সংরক্ষণ
নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২০১২ সালের ১০ অক্টোবর জারিকৃত বিজ্ঞপ্তি নং ০৫.০০.০০০০.১৭০.২২.০৩৪.১২-৩১৬। তাঁরা প্রধানমন্ত্রীর আদেশকে
অবজ্ঞা করে আজ কিছু কিছু প্রতিষ্ঠান পরিচ্ছন্নতাকর্মী পদের নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি করে হরিজনদেরকে বঞ্চিত করছে।

তারা বলেন, ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৬৪ জন পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে গত ২১শে জানুয়ারী-২৩। এই
বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল লিখিত পরীক্ষা গ্রহন করে পরিছন্নতা পদের প্রার্থীকে অষ্ঠম শ্রেনী পাশ করতে হবে। কিন্তু জাত হরিজনদের মধ্যে শিক্ষার অভাব থাকা স্বত্বেও যারা অষ্ঠম শ্রেণী পাশ ছিল তাদের মধ্যে শতশত
বেকার হরিজন আবেদনের মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেন।

পরীক্ষা কেন্দ্রে দেখা যায় এমন প্রশ্ন ছিল যা বিসিএস এর সমতুল্য এই প্রশ্নের উল্টর দেয়া ২০/২৫ বছর পূর্বেও পড়ায় হরিজনদের মধ্যে ছিল না। পরীক্ষার
স্বাক্ষর সিটে অন্যান্য কোটা থাকলে হরিজন কোটা ছিল না।

এই নিয়োগে ৬৪ জনের নিয়োগ দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় দেখানো হয়েছে ৬৭ জনকে। কিন্তু জাত হরিজন পরীক্ষায় কৃতকার্য্য হয়েছে মাত্র ৪জন। বক্তারা
বলেন, এটা নিয়োগ নয় “শুভম্ভকরের ফাকি” তাই আমাদের দাবি এই লিখিত পরীক্ষা বাতিল করে পরিছন্নতাকর্মী পদের নিয়োগে লিখিত পরীক্ষা শিতিল করে অষ্ঠম শ্রেণীর অনুকুলে পরীক্ষা গ্রহন করে জাত হরিজন কোটা নিশ্চিত করে যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানান বক্তারা। তাদের দাবি না মানলে আগামীতে সারাদেশব্যাপী কর্মসূচি ও আন্দোলনের
হুঁশিয়ারি দেন বক্তরা।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে জাত হরিজনদের ৮০% কোটা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১১:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩