ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ৯৭৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলিফুল ইসলাম৷৷  

নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। ‍

সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্লিংটনের মোড়ের দক্ষিণে বসুন্ধরা কলোনিতে এ ঘটনা ঘটে। ওই বাসার দোতলা থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে আছে। আর স্বামীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাইবোন। কয়েক মাস আগে প্রেম করে বিয়ের পর ওই ভাড়া বাসায় বসবাস কারছিলেন।

প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ওই স্বামী আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪