ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

পর্যটক সেঁজে মাদক নিতে এসে ডিবি’র হাতে আটক স্বামী স্ত্রী সহ চারজন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন॥

পর্যটক সেঁজে মাদক ইয়াবা নিতে এসে ডিবি পুলিশের জালে ধরা পড়েছে গাজীপুরের তিন নারীসহ ৪ ইয়াবা কারবারি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের কলাতলীর হোটেল মোটেল জোনে স্বপ্ন বিলাস হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী, শ্বাশুড়ি ও শ্যালিকা বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

গ্রেফতাররা হলো— ঢাকার গাজীপুরের জয়দেবপুর আমুনা এলাকার ইসমাইল হোসেন (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার (৩২), শ্বাশুড়ি হোসনে আরা (৬০) ও শ্যালিকা সাবিনা আক্তার (২৫)।

পুলিশ জানায়, গোপন তথ্যে খবর আসে পর্যটক সেঁজে ইয়াবা নিতে কক্সবাজারে অবস্থান করছেন একটি পরিবার। বিষয়টি অবহিত করে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)

রাত আটটার দিকে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম কক্সবাজার হোটেল-মোটেল জোনে স্বপ্ন বিলাস নামক হোটেলের ৬০৩ নম্বর রুমে অভিযান চালায়। তথ্য মতো সেখানে বেশকিছু কনডমের ভেতর পুটলায় ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি সাইফুল আলম জানান, পর্যটক হিসেবে হোটেলে অবস্থান করা একটি পরিবার সংঘবদ্ধভাবে বিপুল পরিমাণ ইয়াবা কিনে ঢাকায় রওনা দিবে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতদের মহিলা পুলিশ দিয়ে নারীদের ব্যাগ ও দেহ তল্লাশি করে পাওয়া যায় কনডমের ভেতর পুটলায় দশ হাজার পিচ ইয়াবা মিলেছে।

তাদের গ্রেফতার দেখিয়ে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান ডিবি ওসি সাইফুল ইসলাম। মাদক কারবারিরা এইভাবে প্রতিনিয়ত কক্সবাজার থেকে ঢাকা বিভিন্ন জায়গায় ইয়াবা ব্যবসা করে আসছেন বলে জানান।দীর্ঘতম সমুদ্র সৈকত দেখার নাম করে কত পর্যটক আসে আর যায়, তাদের মধ্যে অনেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে ধারণা করেন ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পর্যটক সেঁজে মাদক নিতে এসে ডিবি’র হাতে আটক স্বামী স্ত্রী সহ চারজন

আপডেট সময় : ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২