ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

প্রথমবারের মতো আটক ভারতীয়দের ফেরত দেয়নি বিজিবি

রিপন বিশ্বাস
  • আপডেট সময় : ০৩:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ৯৭৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয়কে গত ১৭ আগস্ট আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসব ভারতীয়কে ছাড়িয়ে নিতে গত রোববার ও সোমবার বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ। কিন্তু তা সত্ত্বেও তাদের ফেরত দেয়নি বিজিবি।

এর বদলে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব ভারতীয়কে পুলিশের কাছে সোপর্দ করেছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি।আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বিএসএফের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে বিজিবি অস্বীকৃতি জানিয়েছে । তিনি আরও জানিয়েছেন, গত কয়েক বছরে এবারই প্রথমবারের মতো আটক ভারতীয় মাঝিদের ছাড়েনি বিজিবি।

ভারতীয় এ বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, গত ১৭ আগস্ট রাতে বিএসএফের মালদা ১১৫ ব্যাটালিয়ন পাঁচ মাঝিকে ডাকে। ওই সময় গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করা হচ্ছিল। ওই গরুগুলো উদ্ধারের জন্য পাঁচ মাঝিকে দুটি নৌকায় করে পাঠানো হয়।ওই সময় মাঝিরা গিয়ে দেখতে পান কয়েকটি গরুগুলোকে ভাসমান কলা গাছের সঙ্গে বেধে রাখা হয়েছে। গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন অপর আরেকটি নৌকা ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু নদীর পানির বৃদ্ধি ও ঢেউ থাকায় তারা ভেসে বাংলাদেশে চলে আসেন। এরপর তাদের আটক করে বিজিবি।

আটককৃত এসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে বিএসএফ। কিন্তু বিজিবির জোয়ানরা তাদের ছাড়তে অস্বীকৃতি জানায়। এরপর পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বিএসএফ বিজিবিকে বোঝানোর চেষ্টা করে আটককৃত মাঝিদের তারাই নিয়োগ করেছিল। কিন্তু বিজিবি তাদের ছাড়েনি। এর বদলে ওই ভারতীয়দের পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য হিন্দুস্তান টাইমসকের কাছে বিষয়টি স্বীকার করে বলেছেন, “পরবর্তীতে কয়েক দফা পতাকা বৈঠক হয়। দুই দেশের বাহিনীর মধ্যে ভালো সম্পর্কের কথা বিবেচনা করে তাদের ছেড়ে দিতে বলা হয়। কিন্তু বিজিবি আমাদের কাছে মাঝিদের হস্তান্তর করতে অপরাগতা জানায়। ভুলক্রমে বাংলাদেশে প্রবেশ করা আমাদের মাঝিদের এবারই প্রথমবারের মতো ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে বিজিবি।”

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 August 2024

প্রথমবারের মতো আটক ভারতীয়দের ফেরত দেয়নি বিজিবি

www.Bangladesherbarta.com

প্রথমবারের মতো আটক ভারতীয়দের ফেরত দেয়নি বিজিবি

আপডেট সময় : ০৩:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪