ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর বুধবারের অনুষ্ঠান স্থগিত | জাতীয়

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ৯৭১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরামর্শক আবদুল কাদের খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ২৬ অক্টোবরের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এদিন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন বিভিন্ন অবকাঠামো ও শিল্প কারখানার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগের ফলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

আবদুল কাদের জানান, পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। অনুষ্ঠান স্থগিতের ফলে সংশ্লিষ্ট সবার অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বেজার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একসঙ্গে বাণিজ্যিক উৎপাদনের জন্য ১৪টি শিল্প কারখানা ও ২৯টি কারখানার নির্মাণ কাজ শুরু হচ্ছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব ইপিজেডে শিল্প-কারখানা ও অবকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর বুধবারের অনুষ্ঠান স্থগিত | জাতীয়

আপডেট সময় : ০৮:৪৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২