ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

প্রবাসীর সহায়তার পর বাবুর পাশে রাবির সাবেক ছাত্র আব্দুল আলিম

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • / ৯৬৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোটেল মালিক মানিক হোসেন ওরফে বাবুর বন্ধ হওয়া দোকান চালানোর জন্য গত (৭ জানুয়ারি) ১০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন আমেরিকার প্রবাসী তানভীর ওয়াহিদ। এবার ১৫ হাজার টাকা দিয়ে নিঃস্ব বাবুর পাশে দাঁড়ালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ছাত্র আব্দুল আলিম মিঠু।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় দোকান চালু করার লক্ষে নগদ ১৫ হাজার টাকা বাবুর হাতে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন হোটেল মালিক মানিক হোসেন বাবু নিজেই।

আবদুল আলিম মিঠু বিশ্ববিদ্যালয়ের ২০০৩-৪ সেশনের ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক ছাত্র ছিলেন। তিনি বর্তমানে রেলওয়ের টিটি’ই পোস্টে পাবনার ইশ্বরদীর স্টেশনে কর্মরত আছেন। তিনি নবাব আবদুল লতিফ হলে থাকাকালীন ওই হলের ক্যান্টিন চালাতেন মানিক হোসেন বাবু।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আলিম মিঠু বলেন, আমি বাবু ভাইয়ের বিষয়ে মিডিয়ার মাধ্যমে জানতে পারি। আমি যখন ছাত্র ছিলাম আমার লতিফ হলে ক্যান্টিন চালাতেন বাবু ভাই। তার এমন বিপদে তার পাশে দাঁড়ানোর জন্য আমি তাকে ১৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছি এবং কাল থেকে (রোববার) দোকান চালু করার পরামর্শ দিয়েছি। প্রয়োজন হলে আরও সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন এ সাবেক ছাত্র।

যারা বাকি খেয়ে বাবুকে নিঃস্ব করেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বাকি খেয়েছেন তারা দ্রুত বাবু ভাইকে বাকির টাকা দিয়ে দিন। তারও পরিবার আছে, তারও বাঁচার অধিকার আছে। আস্তেধীরে হলেও বকেয়া পরিশোধ করার অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে খাবারের দোকান চালাতেন মানিক হোসেন। ২২ বছর ধরে ব্যবসা করছেন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাকি খেয়ে টাকাপয়সা না দেওয়ায় আড়াই লাখ টাকার মতো বাকি পড়ে গেছে তার। বাধ্য হয়ে গত ২১ ডিসেম্বর দোকান বন্ধ করে দেন তিনি।

এবিষয়ে গণমাধ্যমে লেখালেখি হলে বিষয়টি নজরে আসে আমেরিকা প্রবাসী তানভীর ওয়াহিদের। তিনিও গত (৭ জানুয়ারি) ১০ হাজার টাকা বাবুর বিকাশে পাঠান।

এবিষয়ে মানিক মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আজ সকালে আব্দুল আলিম মিঠু ভাই দোকান খোলার লক্ষে ১৫ হাজার টাকা নগদ সহায়তা করেছেন আমাকে। আমার খাবারের দোকানের উপর ভরসা করে পরিবার চলে। এভাবে যদি সবাই আমার কষ্টে সহযোগিতা করে তাহলে আমি আমার পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবো।

শিক্ষার্থীরা বকেয়া টাকা পরিশোধ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা কিছু কিছু টাকা দিচ্ছেন। তবে যাদের কাছে বকেয়া বেশি তারা সময় নিয়েছেন বলে জানান তিনি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
14 January 2023

প্রবাসীর সহায়তার পর বাবুর পাশে রাবির সাবেক ছাত্র আব্দুল আলিম

www.Bangladesherbarta.com

প্রবাসীর সহায়তার পর বাবুর পাশে রাবির সাবেক ছাত্র আব্দুল আলিম

আপডেট সময় : ০৩:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩