ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিসের মনিটরিং সেল | বাংলাদেশের বার্তা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ৯৭০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী। সিত্রাং মোকাবেলায় যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য খোলা হয়েছে মনিটরিং সেল। সেলের সাথে যোগাযোগের জন্য দেয়া হয়েছে হটলাইন নম্বরও।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, উপপরিচালক (অপা. ও মেইন.) জনাব কামাল উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে খোলা হয়েছে ‘ঘূর্ণিঝড় সিত্রাং মনিটরিং সেল’। ফায়ার সার্ভিসের উপকূলীয় এলাকার সকল ফায়ার স্টেশনকে দেয়া হয়েছে স্ট্যান্ডবাই ডিউটি।

ঘূর্ণিঝড় সংক্রান্ত যেকোনো সাহায্যের জন্য মনিটরিং সেলের নিম্নলিখিত নম্বরগুলোতে যেকোনো সময় ফোন করা যাবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

হটলাইন: ১৬১৬৩

টেলিফোন: ০২-২২৩৩৫৫৫৫৫

মোবাইল: ০১৭৩০-৩৩৬৬৯৯

এছাড়া, ঘূর্ণিঝড় সংক্রান্ত সকল তথ্য গ্রহণের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ সকল বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বরগুলোও সচল রয়েছে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকা সিটি কর্পোরেশনের ১৩টি জায়গাসহ এখন পর্যন্ত সারা দেশের প্রায় ৩০টি জায়গায় ঝড়ে ভেঙে পড়া গাছ সরিয়েছেন ফায়ার সার্ভিস সদস্যরা। এছাড়া বরিশাল সদর ফায়ার স্টেশন কর্তৃক ১ জন ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফায়ার সার্ভিসের মনিটরিং সেল | বাংলাদেশের বার্তা

আপডেট সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২