ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু এভিনিউতে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৯৭৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউর মুখে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় একশো গজ দূরে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া।

তিনি জানান, এমন একটি খবর পেয়েছি। পুলিশ এখানে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু এভিনিউর মুখে একটু ককটেল বিস্ফোরণ হয়েছে। আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। পল্টন থানা পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং অবস্থান করছি।এ ঘটনায় একজন আহত হওয়ার কথা জানা গেছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ককটেল বিস্ফোরণের পর সেখানে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম যাচ্ছে বলে র‌্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু এভিনিউতে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৭:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩