ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

বন্য হাতির আক্রমনে প্রাণ হারালো বিজিবি সদস্য

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ৯৬৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোষ্ট (বিওপি) কর্তব্যরত নায়েক সুবেদার আব্দুল মান্নান বন্য হাতির আক্রমনে প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় আবুল বশর মুঠোফোনে বাংলাদেশের বার্তার কক্সবাজার প্রতিনিধিকে জানান, মিয়ানমার থেকে চোরাকারবারীরা গরু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এমন খবরে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। পথিমধ্যে বন্য হাতির দল বিজিবির টহল দলের সামনে পড়ে গেলে বাকিরা পালিয়ে রক্ষা পেলেও একটি হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েক সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও বিজিবি এবং পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে রাত পৌনে ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থল থেকে বিজিবির হেফাজতে রয়েছে বলে জানান স্থানীয়রা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 October 2022

বন্য হাতির আক্রমনে প্রাণ হারালো বিজিবি সদস্য

www.Bangladesherbarta.com

বন্য হাতির আক্রমনে প্রাণ হারালো বিজিবি সদস্য

আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২