ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশের ঘুমধুম সীমান্তে/ বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন॥

বাংলাদেশ মিয়ানমার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রোববার রাতভর সীমান্তের ওপারের গোলাগুলির শব্দ ভেসে এসেছে এপারে। এতে আতংকিত হয়ে পড়ে স্থানীয়রা।

এদিকে সোমবার সকালে ঘুমধুম সীমান্ত এলাকায় আসেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন ও পুলিশ সুপার তরিকুল ইসলাম বিপিএম। তারা এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের এখনই সরিয়ে নেয়া হবে কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু না জানালেও এসময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন সাংবাদিকদের বলেন, সরকার সীমান্তে বসবাসরত নাগরিকদের নিরাপত্তার কথা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সীমান্তে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে বান্দরবানের পুলিশ সুপার তরিকুল ইসলাম বিপিএম সাংবাদিকদের জানান, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ওপার থেকে কেউ যেনো এপারে আসতে না পারে বিজিবির পাশাপাশি পুলিশও খেয়াল রাখছে।

গেলো এক মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। এতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রুর সীমান্ত ঘেঁষা এলাকায় এসে পড়ছে মর্টার শেল।

মর্টার শেলে মৃত্যু হয়েছে একজন ও আহত হয়েছে ছয়জন। অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসায় আছেন।

এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের ঘুমধুম সীমান্তে/ বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

আপডেট সময় : ০২:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২