ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশে আর একজন রোহিঙ্গাকেও প্রবেশ করতে দেওয়া হবে না:/ ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রনালয়ের ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি বলেছেন, ‘সীমান্ত আইন লঙ্ঘন নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে মিয়ানমারের উত্তপ্ত পরিস্থিতি গভীরভাবে অবলোকন করা হচ্ছে। নতুন করে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ জন্য সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।’

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে হোটেল সীগালের বলরুমে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ দ্যা রোল মডেল ফর ইনক্লুসিভ ডেভলপমেন্ট শীর্ষক অভিজ্ঞতা ও অর্জন বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন সহযোগী হিসেবে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এখনো বিভিন্ন প্রকল্পের অনেক কাজ বাকি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকবেন। নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবেন।’

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ (মানবসম্পদ ও উন্নয়ন)।

এতে আরও বক্তব্য রাখেন, ইপসা’র, ফিন্যান্স ডিরেক্টর পলাশ চৌধুরী, গ্লোবাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম ও একতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম।

পরে ৩ হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মাণ করা কক্সবাজারের ৮টি উপজেলায় ৩৪৫ টি সেমি পাকা ঘরের চাবি তুলে দেওয়া হতদরিদ্র পরিবারের মাঝে। ঘরের চাবি পেয়ে পরিবারগুলোর মাঝে আনন্দ বিরাজ করে।

অনুষ্ঠানে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর সহযোগী এনজিও প্রতিষ্ঠান ইসপা, একতা মহিলা উন্নয়ন সংস্থা, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা’র চেয়ারম্যন, প্রধান নির্বাহী, নির্বাহী পরিচালক ও প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মীগণ ছাড়াও সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে আর একজন রোহিঙ্গাকেও প্রবেশ করতে দেওয়া হবে না:/ ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২