ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

বাংলা ব্লকেড’ এর চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি!

নাহিদ রানা জিম
  • আপডেট সময় : ০৮:২০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ৯৭৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটককৃত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিসহ তিনটি দাবি মেনে নেয়া না হলে ‘বাংলা ব্লকেডের’ চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

শনিবার (২৭ জুলাই) রাত ৮টায় অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এ সময় আরও যুক্ত ছিলেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ও সহসমন্বয়ক রিফাত রশীদ।

সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে। চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানাই।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি-বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

এ সমন্বয়ক দাবি করেন, এরইমধ্যে সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে।

মাসউদ বলেন, আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি। এর আগে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ৬ বছরও টেকেনি। তাই পরিপত্র-পরিপত্র খেলা বন্ধ করে স্টেকহোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাস করতে হবে।

পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী; যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে।

এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। তা না হলে ‘বাংলা ব্লকেডের’ চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 July 2024

বাংলা ব্লকেড’ এর চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি!

www.Bangladesherbarta.com

বাংলা ব্লকেড’ এর চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি!

আপডেট সময় : ০৮:২০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪