ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

বাবার আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ভাই-বোন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • / ৯৭১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর জেলা প্রতিনিধি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি ও ছেলে শোভন আব্দুল্লাহ বিন কুদ্দুস আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

রোববার(১৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাটোর-৪ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।কোহেলী কুদ্দুস মুক্তি আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কল্লোল ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। এবং শোভন আব্দুল্লাহ বিন কুদ্দুস নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন।

প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে শোভন আব্দুল্লাহ বিন কুদ্দুস বাংলাদেশের বার্তা’কে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমরা তার জন্যই কাজ করবে। আমাকে দিলেও যা হবে, আমার বোনকে দিলেও তাই হবে। আমার পরিবার এ বিষয়ে একমত। সেখানে আমার বোনকে মনোনয়ন দিলেও নৌকাকে জয়যুক্ত করার জন্য কাজ করবে। প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেবেন আমরা তার জন্যই কাজ করব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে যে উন্নয়নমমূলক কর্মকাণ্ড রয়েছে তা গুরুদাসপুর-বড়াইগ্রাম মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এবং আমার বাবা প্রয়াত কুদ্দুস সাহেব এ এলাকায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করেছেন। বাকী কাজগুলো মৃত্যুর কারণে সমাপ্ত করতে পারেনি। আমি তার সন্তান হিসেবে দ্রুত সেই কাজগুলো বাস্তবায়ন করতে চাই।

উল্লেখ্য, গত বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের চার বারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নাটোর-৪ আসনে দুই উপজেলা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেন আওয়ামী লীগের ১৭ প্রার্থী। গত (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নৌকায় মনোনয়ন দেন। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 November 2023

বাবার আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ভাই-বোন

www.Bangladesherbarta.com

বাবার আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ভাই-বোন

আপডেট সময় : ১০:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩