ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বিএনপি নেতার হুমকি, ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৮১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের ভোটারদের উদ্দেশ্যে বিএনপি নেতার হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির ওই নেতা সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন। তিনি এই আসনের আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না।’ ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন বক্তব্যকালে সভায় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল আহমেদ, যুবদল নেতা রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক পার্টি থেকে পদত্যাগ করা পৌরসভার আহ্বায়ক ওমর ফারুক টিটু, তার ভাই ওসমান গণি রিতু প্রমুখ।

অভিযুক্ত বিএনপি নেতা নিজাম উদ্দিন জানান, তার আত্মীয়-স্বজনদের নিয়ে ওইদিন তিনি উঠান বৈঠক করেন। তার কিছু আত্মীয়-স্বজন বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা করলেও গোপনে অন্য প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে। এ নিয়ে তার আত্মীয়-স্বজনদের শাসিয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত বলেন, ভিডিওর বিষয়টি তার নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতার হুমকি, ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই

আপডেট সময় : ০৬:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬