ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / ৯৬৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতে আগত বিচারপ্রার্থীরা স্বস্তিতে বিশ্রাম নিতে পারেন সেজন্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট দেশের প্রতিটি জেলায় বিশ্রামাগার নির্মানের পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত চত্তরে বিচারপ্রার্থিদের জন্য বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। যা ন্যায়কুঞ্জ নামে পরিচিত।

শনিবার (০৩ জুন) বিকালে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচারকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে আদালত প্রাঙ্গণে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম। এরপর আদালত প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপন করেন তিনি।

নীলফামারী গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিচারপ্রার্থী-বিশ্রামাগার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৫৩.২২ লাখ টাকা প্রকল্প মুল্য নির্মিত হচ্ছে এ বিশ্রামাগারটি। এক হাজার স্কয়ার ফিটের এ ন্যায়কুঞ্জ’টির নির্মাণে কাজ করবেন নীলফামারী থানা পাড়া এলাকার ঠিকাদারী প্রতিষ্ঠান দেওয়ান উজ্জল আহমেদ।

এসময় নীলফামারী জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ গোলাম সারোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ.বি.এম. গোলাম রসুল, আপীল বিভাগের অরিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহাঃ আমিনুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য বিচারক, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, আইনজীবী, আদালতের কর্মকর্তা- কর্মচারীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ন্যায়কুঞ্জ‍‍`র নির্মাণকাজ উদ্বোধন শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সব জেলা জজ আদালতগুলোতে প্রধান বিচারপতির আগ্রহ এবং নির্দেশনায় ন্যায়কুঞ্জ স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এই ন্যায়কুঞ্জতে দূরদূরান্ত হতে সাক্ষীরাসহ মামলার বিচারপ্রার্থী জনগণ এসে অপেক্ষা করতে পারবে। এই ন্যায়কুঞ্জে দুগ্ধপোষ্য শিশুদের মায়ের জন্য ব্রেস্টফিডিং রুমের আলাদা ব্যবস্থা করা হবে। তাছাড়া এখানে বিচারপ্রার্থী জনগণের জন্য শৌচাগারসহ সুপেয় পানির ব্যবস্থা থাকবে।

তিনি তার বক্তব্যে বাংলাদেশের প্রধান বিচারপতি যে উদ্দেশ্য ন্যায়কুঞ্জ নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন সে উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
03 June 2023

বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

www.Bangladesherbarta.com

বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

আপডেট সময় : ০২:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩