ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ/ থানায় মামলা অতপর প্রেমিক শ্রীঘরে

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিসি দাস॥

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কলেজছাত্রী প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় প্রেমিক চিন্ময় চক্রবর্তী (২৩) কে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

ভুক্তভোগী প্রেমিকার দাদু খিরত চন্দ্র রায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ধর্ষক প্রেমিক চিন্ময় চক্রবর্তী (২৩) উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের ঠাকুরপাড়ার বাসিন্দা চিত্ত রঞ্জন চক্রবর্তীর ছেলে ও দিনাজপুর সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চিন্ময় চক্রবর্তী ঐ কলেজ ছাত্রীকে কলেজ যাওয়ার পথে একাধিক বার প্রেমের প্রস্তাব দেয় এবং মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে মোবাইল ফোনে কথা বলে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের এ সম্পর্কের বয়স প্রায় তিন বছর।

মামলার বাদী খিরত চন্দ্র রায় জানান “গত তিন বছর আমার নাতনীকে বিয়ের প্রোলভন দেখায়। সর্বশেষ গত ১লা সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে ঐ কলেজ ছাত্রীকে কথা বলার জন্য বাড়ীর বাহিরে ডাকে, সেই কলেজ ছাত্রী বাড়ীর বাহিরে বের হওয়া মাত্র চিন্ময় চক্রবতী ও তার দুই বন্ধু মিলে সেই কলেজ ছাত্রীকে অপহরণ করে দিনাজপুর সদর উপজেলার অজ্ঞাত নামা স্থানে নিয়ে ধর্ষন করে। অপহরনের বিষয়টি কলেজ ছাত্রীর পরিবার জানতে পেরে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে। ঐ দিন অনুমান বিকাল ৪টায় সেই কলেজ ছাত্রীকে বাড়ী হইতে একটু দুরে গাড়ী হইতে নামিয়ে দিয়ে চিন্ময় চক্রবর্তী পালিয়ে যায়”।

বিষয়টি এলাকায় জানাজানি হলে সেই কলেজ ছাত্রী তার পরিবারকে জানায় এবং চিন্ময় চক্রবর্তীকে বিয়ের চাপ দিলে সে যোগাযোগ বন্ধ করে। এরপর গত ২ রা সেপ্টেম্বর সকালে কলেজ ছাত্রী বিয়ের দাবীতে চিন্ময় চক্রবর্তীর বাড়ীতে অবস্থান করে।

প্রেমিকার উপস্থিতি টের পেয়ে চিন্ময় চক্রবর্তী বাড়ী হতে পালিয়ে যায়। পরে চিন্ময় চক্রবর্তীসহ তার পরিবার বিষয়টি নিয়ে ভিয়াইল ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যান রাজ্জাক শাহ ও এলাকার মহৎ ব্যাক্তিদের নিয়ে দফায় দফায় মিমাংশার চেষ্টা করে ব্যার্থ হলে সেই কলেজ ছাত্রী ও প্রেমিক চিন্ময় চক্রবর্তীকে চিরিরবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, “এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর দাদুর করা মামলায় ধর্ষক চিন্ময় চক্রবর্তীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে”।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ/ থানায় মামলা অতপর প্রেমিক শ্রীঘরে

আপডেট সময় : ০২:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২