ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

ভবিষ্যতে ১০ হাজার টাকার নোট ছাপাতে হবে: ড. সায়েম ফয়সল

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৩৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / ১০০৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হচ্ছে। নির্ধারিত দরে লেনদেনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সতর্ক করার পর দেশের ব্যাংকগুলোতে ডলার সংকট আরও প্রখর হচ্ছে। খোলা বাজারে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামের চেয়ে ১৫ টাকা বেশি অর্থাৎ ১২৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, অতিরিক্ত দামে ডলার ক্রয়ে ব্যাংকগুলোকে কঠোরভাবে সর্তক করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক গুলো দাম উপেক্ষা করে ডলার ক্রয় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।

খোলা বাজারে ১ ডলারের মূল্য ১২৮ টাকা। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা কঠিন হয়ে পড়বে। আমদানি নির্ভরশীল ব্যাবসা গুলোর ভবিষ্যৎ কী? এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খাত সংশ্লিষ্টরা।

অর্থনীতিবীদ ড. সায়েম আমীর ফয়সল বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে ১০ হাজার টাকার নোট ছাপাতে হবে। যার ফলে সামগ্রিক অর্থনীতি ধ্বসে পড়তে পারে।

তরুণ অর্থনীতিবিদ আরও বলেন, ২০২২ সালের মার্চ মাসে সাংবাদিক সম্মেলন করে আমি অনুরোধ করেছিলাম, মুদ্রানীতি প্রয়োগ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করুন এবং টাকার মূল্য ডলারের বিপরীতে স্থিতিশীল রাখুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভবিষ্যতে ১০ হাজার টাকার নোট ছাপাতে হবে: ড. সায়েম ফয়সল

আপডেট সময় : ১০:৩৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩