ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

ভারত-বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের আপত্তি

স্পোর্টস ডেস্ক।
  • আপডেট সময় : ০৭:২০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০১২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে নিজেদের লোগো না থাকা নিয়ে বেজায় চটেছে স্বাগতিক পাকিস্তান। এর আগে ভারত নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখবে না বলে জানালেও শেষপর্যন্ত আইসিসির নির্দেশে তারা পাকিস্তানের নাম রাখতে বাধ্য হয়েছিল। আর এবার নিজেদের নাম থাকা নিয়ে সোজা আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছেন মহসিন নাকভীরা।

দুবাইতে গতকাল ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর সেই ম্যাচেই বাঁধে বিপত্তি। আইসিসির ইভেন্টগুলোতে সাধারণত টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজক দেশের নামও স্ক্রিনের এক কোণায় প্রদর্শন করা হয়। তেমনটা খেলোয়াড়দের জার্সিতে থাকে। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির সম্মিলিত লোগোর নিচে ছিল পাকিস্তানের নামটি। যা নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে তারা।

চিটির জবাবে আনুষ্ঠানিকভাবে আইসসি পিসিবিকে জানিয়েছে এটি প্রাথমিক প্রযুক্তিগত ত্রুটি কিন্তু এই ব্যাখ্যায় পিসিবি সন্তুষ্ট হয়নি। সাধারণত গ্রাফিক্স ও লাইভ আইসিসি ফিডে আগেই সরবরাহ করা হয়। যেখানে পাকিস্তানের নাম টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের লোগোতে ছিল সেই নাম কেনো ভারত-বাংলাদেশ ম্যাচে ছিল না তা অবাক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্ক লেগেছিল। প্রথমে এককভাবে আয়োজন করতে চাইলেও ভারতের আপত্তিতে দুবাইকে সঙ্গে নিয়ে হাইব্রিড মডেলে আয়োজন করে পাকিস্তান। তাতে ফাইনালে না পৌঁছালে কোনো ম্যাচ খেলার জন্য পাকিস্তানে যেতে হবে না ভারতকে। বিপরীতে আগামী তিন বছর আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে ভারতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত-বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের আপত্তি

আপডেট সময় : ০৭:২০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫