ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

ভূমিকম্প হলে ঢাকার অবস্থা হবে কল্পনার বাইরে: ভূতত্ত্ববিদ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্টঃ

ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতার বলেন৷ ২০০৩ সাল থেকে ভূমিকম্প নিয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা করে আসছি। ভূতাত্ত্বিক ও টেকটোনিক কাঠামো অনুযায়ী বাংলাদেশ তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

একটি হলো ইন্ডিয়া প্লেট, এর পূর্বে বার্মা প্লেট এবং উত্তরে এশিয়া প্লেট। ইন্ডিয়া ও বার্মা প্লেটের সংযোগস্থল বাংলাদেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ হাওর হয়ে মেঘনা দিয়ে বঙ্গোপসাগর হয়ে সুমাত্রা পর্যন্ত চলে গেছে।

প্লেটের সংযোগস্থলে ৮০০ থেকে ১০০০ বছর আগে ভূমিকম্প হয়েছিল। ফলে এই অংশে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে, সেটা যদি একসঙ্গে বের হয়, তাহলে ৮ দশমিক ২ স্কেলে ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এই শক্তি একদিন না একদিন বের হবে। এই শক্তি একবারে বের হতে পারে, আবার আংশিকও বের হতে পারে।

এই অঞ্চলে ভূমিকম্প হলে এটা হবে জীবনহানিকর। কারণ, ভূমিকম্পের উৎসস্থল হবে ঢাকার খুব কাছে। ঢাকার দালানকোঠা অধিকাংশ অপরিকল্পিতভাবে করা হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে বসতি গড়ে উঠেছে। ঢাকার নিচে ৫ মাত্রার ভূমিকম্প হলেও সেটার ক্ষয়ক্ষতি হবে সাংঘাতিক। ঢাকার কাছাকাছি ৮ স্কেলের ভূমিকম্প হলে ঢাকার অবস্থা কী হবে, তা কল্পনার বাইরে।

বড় ধরনের ভূমিকম্প হলে কোথায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, এটাই বোঝার উপায় থাকবে না। মোবাইল প্রযুক্তি ব্যবহার এবং প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবকের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে হবে। তাদের তথ্যের আলোকে ম্যাপ তৈরি হবে। সে অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে পারবে।

সৈয়দ হুমায়ুন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

07 February 2023

ভূমিকম্প হলে ঢাকার অবস্থা হবে কল্পনার বাইরে: ভূতত্ত্ববিদ | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

ভূমিকম্প হলে ঢাকার অবস্থা হবে কল্পনার বাইরে: ভূতত্ত্ববিদ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৭:০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩