ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের প্রধানসহ গ্রেফতার ৩ | 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ৯৭০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধিঃ

ভূয়া ৩টি ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রতারণার মাধ্যমে বাগেরহাটসহ ৬ জেলার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৬ এর সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে র‍্যাবের একটি দল খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে।

গ্রেফকারকৃতরা হলেন, প্রতারক চক্রের মূলহোতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার মো. আব্দুল আলী ফকির (৫০), একই জেলার চিতলমারী উপজেলার মো. আরিফ (৪২) ও ঝালকাঠি জেলা সদরের মো. হারুন হাওলাদার (৬২)। এই তিন প্রতারকের নামে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর,নোয়াখালী, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় প্রতারণার মামলা ও একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

র‍্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানায়, প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকির আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ ও আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর,নোয়াখালী, পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের নিকট হতে কয়লা বিক্রির কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একটি প্রতারক চক্র র্দীঘদিন যাবত শতাধিক মোবাইল সীমকার্ড ব্যবহার ও ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে প্রতারনা করছে। এই অবস্থায় প্রতারক চক্রটিকে গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।

মোবইল ট্রাক করে মঙ্গলবার দিবাগত রাতে খুলনার
বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। গ্রেফতারকৃত দের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
01 March 2023

ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের প্রধানসহ গ্রেফতার ৩ | 

www.Bangladesherbarta.com

ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের প্রধানসহ গ্রেফতার ৩ | 

আপডেট সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩