ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

আল-আমিন ইসলাম শামীম,ভোলা জেলা প্রতিনিধি৷
  • আপডেট সময় : ০৩:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / ৯৮৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলিশ মাছ রান্না না করায় দা দিয়ে নির্মমভাবে মাকে কুপিয়ে হত্যা করেছে পাষাণ্ড ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে আটক করেছে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের জয়া গ্রামে এ ঘটনা ঘটে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘাতক ছেলে রাহাত হোসেন (২৬) ওই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। তাঁর মায়ের নাম নাসিমা বেগম (৫০)। আহত জাহানারা বেগম একই গ্রামের নাজু মৃধার স্ত্রী।

ওসি শাহীন ফকির,জানান, খুনি রাহাত হোসেনের স্ত্রী ও বাবা ঢাকায় আছেন। সোমবার সন্ধ্যায় ইফতারের পর রাহাত তাঁর মাকে ইলিশ মাছ রান্না করতে বলে। তাঁর মা জানায়, বাড়িতে কেউ নেই, তিনি একা সংসারের অন্যান্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারবে না। এরপরও রাহাত তাঁর মাকে ইলিশ মাছ রান্না করতে বারবার অনুরোধ করে।

এরই মধ্যে মায়ের সঙ্গে মাছ রান্না নিয়ে রাহাতের মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রাহাত ধারালো দা দিয়ে তাঁর মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে তার মায়ের মাথা আলাদা করে ফেলে লাশের পাশে বসে থাকে।

জাহানারা বেগম নামে আহত ওই নারী রাহাতকে বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে রাহাত। বর্তমানে ওই নারীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ওসি আরও জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, রাহাত কিছুটা মানসিক ভারসাম্যহীন।

সে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলেকে আটকের পাশাপাশি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
25 March 2024

ভোলার বোরহানউদ্দিনে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

www.Bangladesherbarta.com

ভোলার বোরহানউদ্দিনে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

আপডেট সময় : ০৩:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪