ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

মায়ের জন্য ঔষধ কিনে বাড়ি ফিরলো সন্তানের লাশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ৯৭২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

পরিবারের আদরের সন্তান রাকিব হোসেন (১৬)। মায়ের জন্য ঔষধ কিনে ফেরার পথে দূর্ঘটনায় হারিয়েছে প্রাণ। তার মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে আছে পুরো গ্রাম। আর সন্তান হারিয়ে থামছেনা তার মা-বাবা সহ পরিবারের আহাজারি। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের পরিবেশ।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে রাকিব। সাত ভাই ও এক বোন নিয়ে মোট আটজনের মধ্যে রাকিব ছিল ছয় নম্বর। সে ঢাকার একটি মাদরাসায় পড়াশোনা করতো। পরিবার সূত্রে জানা গেছে, রাকিব মাদরাসা থেকে ছুটি পেয়ে বাড়িতে আসে কিন্তুু (২৮ নভেম্বর মঙ্গলবার) সকালে মায়ের জন্য ঔষধ কিনতে ময়মনসিংহে যায়। ঔষধ কিনে বিকালে সিএনজিতে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী সিএনজিতে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাকিব সহ আরো এক জন।

রাকিবের মামাতো ভাই উমর ফারুক জানান, রাকিব তার মায়ের জন্য ঔষধ কিনে বাড়ি ফিরছিলো। কিন্তু ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। গতরাতে রাকিবের নিজ বাড়ি পাবিয়াখালীতে তার মরদেহ আনা হয় এবং বুধবার সকালে দাফনের কাজ সম্পন্ন করা হয়।
আর কতো প্রাণ গেলে বন্ধ হবে অবৈধ বালু উত্তোলন ও বেপরোয়া বালুবাহী গাড়ীর রাজত্ব? আর কতো প্রাণ গেলে প্রশাসনের টনক নরবে ?

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ মিয়া বলেন, এমন মৃত্যু খুবই বেদনাদায়ক। রাকিবের সঙ্গে আরও একজন মারা গেছেন। তার বাড়ি অন্য স্থানে। আজ বুধবার সকালে এলাকার মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাকিবের দাফন করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মায়ের জন্য ঔষধ কিনে বাড়ি ফিরলো সন্তানের লাশ

আপডেট সময় : ০৯:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩