ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

মেয়রের গাড়ির ধাক্কায় ২ পুলিশ সদস্য আহত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ির ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নগরীর উড়ালসড়কে সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা মেয়রের গাড়িটির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয়।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের সিঅ্যান্ডবি কলোনি অংশে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আবদুল কাদের ও মো. দিদার।

আহত পুলিশ সদস্য আবদুল কাদের বলেন, বাসা থেকে সিটি করপোরেশনের অফিসে যাচ্ছিলেন মেয়র। সে সময় মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা উড়ালসড়কে হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা ঘটে। ব্রেক করার ফলে সামনে থাকা পুলিশের গাড়িটিতে জোরে ধাক্কা লাগে মেয়রের গাড়ির। তখন একজন কনস্টেবল পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়েন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেয়রের গাড়িটি উড়ালসড়কে পড়ে ছিল। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের গাড়িটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ হঠাৎ ব্রেক করা অটোরিকশাটি ধরতে পারেনি বলে জানান পুলিশ সদস্য আবদুল কাদের।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
10 December 2023

মেয়রের গাড়ির ধাক্কায় ২ পুলিশ সদস্য আহত

www.Bangladesherbarta.com

মেয়রের গাড়ির ধাক্কায় ২ পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৪:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩