ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

মোংলা বন্দর উন্নয়নে ১৬ দফা দাবি | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা বন্দরকে জেলা ঘোষনাসহ ১৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিয়েছে বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ। তবে সরকারের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে এই পরিষদের পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে তারা কাজ করতে চান।

বন্দরকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে তাদের প্রস্তাবিত ১৬টি দাবি দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দেওয়া হয়। সোমবার (২৭ ফেব্রæয়ারি) বেলা ১১টায় মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ১৬ দফা দাবিসহ এসব কথা বলেন মোংলা কলেজের সাবেক ভিপি ও বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ শাহ আলম।

যেসব দাবি নিয়ে আন্দোলন করার কথা বলা হয়েছে তা হচ্ছে-মোংলা বন্দরকে গতিশীল করতে পশুর নদীর নাব্যতা বৃদ্ধির জন্য নিয়মিত ড্রেজিংয়ের কাজ অব্যাহত রাখা, দক্ষিনাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা ও স্বপ্ন মোংলাকে জেলা ঘোষনা করা, জয়মনির সাইলোর মালামাল পরিবহনের সুবিধার্থে মোংলাবাসীর যাতায়াতের জন্য অনতিবিলম্বে মোংলা নদীতে ব্রিজ নির্মাণ, মোংলা বন্দরকে আধুনিকায়ন ও গতিশীল করা, মোংলা ইপিজেডে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে সুযোগ সুবিধা বৃদ্ধি, মোংলা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় রুপান্তরিত করা, দক্ষিনাঞ্চলের মানুষের সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা, মোংলা অঞ্চলের মানুষের সুপেয় ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা, মোংলা বন্দরের কর্মরত শ্রমিক-কর্মচারীদের চট্রগ্রাম বন্দরের ন্যায়ে সুযোগ সুবিধা প্রদান করা, সুন্দরবন পর্যটন শিল্পকে আর্ন্তজাতিক মানের পর্যটন শিল্পে রুপান্তরিত করা, ফয়লায় খান জাহান আলী বিমান বন্দর চালু করা, দ্রুত সময়ে অর্থনৈতিক জোন চালু করা, মোংলায় অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম করা, মোংলা-খুলনা-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নতি করা, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণঙ্গভাবে চালু করা ও মোংলা থেকে জয়মনি সাইলো পর্যন্ত মহা সড়ক নির্মাণ করা।

এসব দাবি জনস্বার্থে দ্রুত বাস্তবায়ন চান বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ। উত্থাপিত দাবি বাস্তবায়ন হলে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা আরও তরান্বিত হবে বলে জানায় তারা। এসময় আরও বক্তব্য রাখেন, খুলনা মহানগর তাঁতী লীগের সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন, মোংলা লঞ্চ লেবার এ্যাসোসিশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, বনিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান খোকন, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাবেক যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান সাকিব, মোংলা বন্দর ক্রেন চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসু মিয়া, বন্দরের ক্রেন চালক মোঃ মাসুদ ও ওয়াচম্যান শ্রমিক আব্দুল জলিল।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 February 2023

মোংলা বন্দর উন্নয়নে ১৬ দফা দাবি | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

মোংলা বন্দর উন্নয়নে ১৬ দফা দাবি | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩