ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাজধানীর মিরপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জনের মৃত্যু

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৭২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী প্রতিনিধি। 

রাজধানীর মিরপুর–১ নম্বর এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জনের মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর–১ নম্বর এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জন মারা গেছেন। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’

রাজধানীর মিরপুর ১ নম্বরের শিয়ালবাড়ী এলাকায় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ–পুলিশ কমিশনার ডিসি জসিম উদ্দিন বলেন, ‘বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়ে চারজন নিহতের ঘটনা ঘটে। তাদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মিরপুরের চিড়িয়াখানার শিয়ালবাড়ী ও মিরপুর কমার্স কলেজের মাঝামাঝি এলাকায় বিদ্যুতের একটি তার ছিঁড়ে পানিতে পড়ে। এতে বেশ কয়েকজন বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই এক শিশুসহ চারজনের মৃত্যু হয়। নিহতের মধ্যে তিনজন একই পরিবারের বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এই তথ্য পুলিশ কিংবা হাসপাতাল থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি পিকআপে করে কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন মারা গেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
21 September 2023

রাজধানীর মিরপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জনের মৃত্যু

www.Bangladesherbarta.com

রাজধানীর মিরপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩