রাজবাড়ীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
- আপডেট সময় : ০৪:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ৯৭১৯ বার পড়া হয়েছে
(রাজু আহমেদ) স্টাফ রিপোর্টার রাজবাড়ী॥
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পান্নু মোল্লার বাড়িতে মানবজমিন ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সুজন খন্দকার এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রাত ৯ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ১৪/১৫ জন সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে মানবজমিন ও এশিয়ান টেলিভিশন সাংবাদিক সুজন খন্দকার এর উপর হামলা চালায়।
এতে মারাত্মক জখম অবস্থায় সুজন খন্দকার কে দ্রুত স্থানীয়রা গোয়ালন্দ উপজেলা হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
হামলা কারীরা হল, শহিদ ডাক্তারের ছেলে সোহেল (২৫), বিকাশ,ইয়াসিন, রাকিব,শহিদ ডাক্তার, ও তার স্ত্রী মনো সহ আরো ১৪/১৫ জন এতে অংশ নেয়। এরা সবাই সক্রিয় ভাবে মাদক ব্যবসার সাথে জরিত।এ হামলায় সাংবাদিক সমাজ এবং সুধী সমাজ নিন্দা জ্ঞাপন করেছেন ।
এ বিষয় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ওখানে গিয়েছি এ বিষয় এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচ/কে
















