ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রামুতে দুই যুবককে এসিড নিক্ষেপ | কক্সবাজার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ৯৭২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের রামুতে দুই যুবককে ত্বকের জন্য ক্ষতিকর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে রামু চৌমুহনী ভিক্টর প্লাজার সামনে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা হলেন দ্বীপ শ্রীকুলের নিরধন বড়ুয়ার ছেলে টিপু বড়ুয়া(৩৪) ও শুভধন বড়ুয়ার ছেলে দিপক বড়ুয়া(৩৩)।

এসিড নিক্ষেপের ঘটনায় ভুক্তভোগী টিপু বড়ুয়া(৩৪) জানান, চৌমুহনীতে তার মটর সার্ভিসিং এর দোকান বন্ধ করে আরেক সহযোগী দিপক বড়ুয়াসহ দ্বীপ শ্রীকুল যাওয়ার পথে ভিক্টর প্লাজার সামনে গেলে একটি সিএনজিযোগে পাঁচ-ছয় জন অজ্ঞাত লোক এসে মুহুর্তেই এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এদিকে এসিড নিক্ষেপের পর পর স্থানীয়রা দুই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেপার করেন। বর্তমানে দুই যুবকের অবস্থা আংশাজনক বলে জানান স্বজনেরা।

এই এসিড হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর রামু শাখার সভাপতি মাস্টার আলম। তিনি বলেন, পরপর দুই যুবকের উপর এর আগেও চুরি দিয়ে হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। তারা চাইলেই অভিযুক্তদের গ্রেফতার করতে পারেন। শান্ত নগরী রামুতে এমন হামলায় কাউকে গ্রেফতার করতে না পারাও প্রশাসনের এক ধরণের ব্যর্থতা।

জানা গেছে, এর আগে গতমাসেও এই দুই যুবকের উপর হামলার ঘটনা ঘটেছিলো। রামু মৈত্রী বিহারের সামনে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা এই দুই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সে ঘটনায় রামু থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা হলেও এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রামু থানা পুলিশ।

রামুতে এরকম পর পর টার্গেট হামলার ঘটনা প্রথম বলছেন অনেকেই। রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমাজকর্মী সুমথ বড়ুয়া বলেন, হঠাৎ করে কে বা কারা এরকম টার্গেট হামলা করছে এটা খতিয়ে দেখা জরুরী। এই হামলার রেকর্ড চারপাশের ক্লোজ সার্কিট ক্যামেরা বিশ্লেষণে বেরিয়ে আসতে পারে বলে দাবী এই শিক্ষকের।

ঘটনার বিষয়ে জানতে রামু থানার পরিদর্শক(তদন্ত) অরূপ কুমার চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এসিড নিক্ষেপের ঘটনা এখনো আমরা জানি না। ঘটনার বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে দুই যুবককে এসিড নিক্ষেপ | কক্সবাজার

আপডেট সময় : ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২