ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় অনুষ্ঠিত | 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৯৬৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে রেড ক্রিসেন্টের ৬৮টি ইউনিটের সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে বিপদাপন্ন জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছানোর পথ আরো প্রশস্ত করতে জেলা পরিষদ চেয়ারম্যানগণের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এ বিষয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এসময় তিনি উপস্থিত জেলা পরিষদ চেয়ারম্যানগণের উদ্দেশ্যে বলেন, সমগ্র দেশব্যাপী রেড ক্রিসেন্টের বিস্তৃত স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে সরকারের বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্পে সম্পৃক্ত করলে আরো স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে কাজ করা সম্ভব হবে।

এছাড়া সরকারের সহযোগী সংস্থা হিসেবে বিডিআরসিএসকে স্থানীয় সরকার বিভাগসহ সরকারের অন্যান্য সংস্থাগুলো আরো বেশি পরিমাণে আর্থিক সহায়তা প্রদানসহ, স্বেচ্ছাসেবকদের মানবিক ও দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা প্রয়োজন বলে আমি মনে করি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব। তিনি উপস্থিত ইউনিট চেয়ারম্যান ও সেক্রেটারিদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় সম্পদের উপর ভিত্তি করে সকল ইউনিটকেই টেকসই উন্নয়নের মাধ্যমে নিজস্ব উদ্যোগে বিপদাপন্ন মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তবেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা সম্ভব হবে। সারাদেশে ৬৮টি ইউনিটের মাধ্যমে রেড ক্রিসেন্ট প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বিপন্ন মানুষের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছায়। রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি অনুসরণ করে আত্মনির্ভরশীল ও টেকসই জাতীয় সোসাইটি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রতিষ্ঠিত করতে ইউনিটগুলোর ভূমিকা ও করণীয় সম্পর্কে অবহিত করতেই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত জেলা পরিষদ চেয়ারম্যান তথা সোসাইটির ইউনিট চেয়ারম্যানদের একত্রিত করে জেলা পরিষদসহ স্থানীয় বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তির সহায়তায় বিভিন্ন ইউনিট কর্তৃক গৃহীত মানবিক কর্মকান্ড সংক্রান্ত তথ্য বিনিময় করা হয়।

দিনব্যাপী সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১জন ইউনিট চেয়ারম্যান, ৫৬জন ইউনিট সেক্রেটারি, সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, ট্রেজারার এম এ সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, মহাসচিব, উপ-মহাসচিব, আইএফআরসি বাংলাদেশ ডেলিগেশনের প্রধান সঞ্জীব কুমার কাফলে, আইসিআরসি বাংলাদেশের প্রধান কাথিয়া লরেঞ্জ, রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারিগণ, সিপিপি’র পরিচালক প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব, সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকগণসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আইএফআরসি, আইসিআরসি, বিভিন্ন পার্টনার ন্যাশনাল সোসাইটি’র প্রধান ও প্রতিনিনিধিগণ এবং সোসাইটির স্বেচ্ছাসেবকবৃন্দ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
05 March 2023

রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় অনুষ্ঠিত | 

www.Bangladesherbarta.com

রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় অনুষ্ঠিত | 

আপডেট সময় : ০১:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩