ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রোহিঙ্গা ক্যাম্পে আবারও ২জনকে গুলি করে হত্যা | দূর্ঘটনা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৯৭০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড়ে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৭/১০/২২) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ১৭নং ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

গুলি করে দুজনকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

নিহতরা হলেন, ১৭নং ক্যাম্পের কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।

এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইরানি পাহাড়ে একদল অজ্ঞাতনামা ও অস্ত্রধারীরা দুজন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ ইয়াছিন ঘটনাস্থলে মারা যান। অপর গুলিবিদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাকেও মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।

এদিকে একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার ভোরেও পৃথক ঘটনায় দুজনকে গুলি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে গত ১৩ দিনে ৬ রোহিঙ্গা নাগরিক খুন হলেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 October 2022

রোহিঙ্গা ক্যাম্পে আবারও ২জনকে গুলি করে হত্যা | দূর্ঘটনা

www.Bangladesherbarta.com

রোহিঙ্গা ক্যাম্পে আবারও ২জনকে গুলি করে হত্যা | দূর্ঘটনা

আপডেট সময় : ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২