ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
গাজীপুরের চন্দ্রায় ঘরমুখো মানুষ ও গণপরিবহনের চাপ বেড়েছে দেবিদ্বারের নিরাপদ হোটেল’ যেনো এক প্রকাশ্য স্বাস্থ্যঝুঁকির নাম বিরাট সুখবর বেসরকারি চাকরিজীবীদের জন্য, যে উদ্যোগ নিল সরকার চৌদ্দগ্রাম সরকারি কলেজে বার্ষিক তাঁবুবাস ও রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত বরুড়ায় সভামঞ্চে প্রধানমন্ত্রী, বরণ করে নিলো লাখ জনতা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি মাধ্যমিকের ফলাফলের উপর নির্ভর করে উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

অহনা মজুমদার
  • আপডেট সময় : ০৪:৩১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৯৬৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি খরচে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি। সেখানে প্রথমে ওঠেন বিলাসবহুল হোটেল হিলটনে। ওই হোটেলে দুই দিন অবস্থানের পর যান ক্যামব্রিজে, ওঠেন ক্যামব্রিজের নিউমার্কেট এলাকার বিলাসবহুল রিসোর্ট বেডফোর্ড লজে। লন্ডন হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদ্‌রোগের ফলোআপ চিকিৎসা নেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার আবার লন্ডনে ফেরেন তিনি।

লন্ডন হাইকমিশনের এক কর্মকর্তা জানান, শুক্রবার তারা জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিলেও হঠাৎ শপিংয়ের জন্য বের হন রাষ্ট্রপতি। তাকে প্রটোকল দিতে গিয়ে অনেকেই জুমার নামাজ আদায় করতে পারেননি।

ওই কর্মকর্তা আরো জানান, যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির প্রটোকল ও মুভমেন্টের জন্য হাইকমিশনের পক্ষ থেকে সাতটি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এসব গাড়ি নিয়ে ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতির সফরসঙ্গীরা। প্রশ্ন উঠেছে, চিকিৎসার জন্য এসে তিনি পুরোদমে শপিং এবং দলবল নিয়ে বেড়াচ্ছেন কীভাবে?

রাষ্ট্রপতির ৯ দিনের বিলাসবহুল সফরে দুই ডজনের মতো সফরসঙ্গীর বিপুল ব্যয় নিয়ে ইতোমধ্যে সরকারি পর্যায়ে প্রশ্ন তৈরি হয়েছে। সরকার খরচ বাঁচাতে যখন প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে, বিভিন্ন প্রকল্প কাটছাঁট করছে, ব্যাংকসহ বিভিন্ন অফিস সময় কমিয়ে খরচ কমানোর চেষ্টা করছে; সে সময়ে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির চিকিৎসার নামে লটবহর নিয়ে বিদেশ সফর ব্যাপক প্রশ্ন তৈরি করেছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু দুই বছর পর মেডিকেল চেকআপের জন্য গত ৯ মে লন্ডনে যান। আগামীকাল রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
15 May 2026

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

www.Bangladesherbarta.com

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৪:৩১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬