ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৪৮ জন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:২০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ৯৭৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চয়ন কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

“চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে ১৫/০৩/২০২৩ খ্রিঃ বুধবার লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

এসময় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মহোদয়। প্রার্থীদের অনেকেই তাদের তাৎক্ষনিক অনুভূতি ব্যক্ত করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তারা আবেগপ্রবণ হয়ে পড়েন। পুলিশ সুপার মহোদয় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহবান জানান।

পুলিশ সুপার মহোদয় আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিশন-২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশের উপযোগী করে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতির আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ।

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করা হয়েছে। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় নিজ নিজ যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে শুধুমাত্র তারাই নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে।

এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
16 March 2023

লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৪৮ জন

www.Bangladesherbarta.com

লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৪৮ জন

আপডেট সময় : ০৯:২০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩