ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে : বেবী নাজনীন

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৩:২২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / ৯৭৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এসব বীর শহীদদের আমরা কোনোদিন ভুলতে পারবো না।

কারণ ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শনিবার (৩০ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে একথা বলেন ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।

বেবী নাজনীন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচারের। আমি সাধ্যমতো শহীদ পরিবারের পাশে থাকবো।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়াকে স্মরণ করে বলেন, আমি নিজ জন্মভূমি সৈয়দপুরের জন্য কিছু করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমাকে নমিনেশন দেবে কিনা তা বলতে পারছি না। তবে নির্বাচনের বিষয়টি এখনো আলোচনায় আসেনি।

তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমি সৈয়দপুরে এসেছি, আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের জন্য দোয়া চাই।

বেবী নাজনীনের আগমনকে কেন্দ্র করে বিএনপি দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। বিমানবন্দরে সৈয়দপুর বিএনপির জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ তাকে স্বাগত জানান।

বেবী নাজনীন পরে স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং পরিবারের খোঁজখবর নেন। এরপর তার পৈতৃক ভিটা সৈয়দপুর শহরের সরকারপাড়া বাসায় যান। বিকেলে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
29 November 2024

শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে : বেবী নাজনীন

www.Bangladesherbarta.com

শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে : বেবী নাজনীন

আপডেট সময় : ০৩:২২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪