ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

শ্রীপুরে গলায় ফাঁস নিয়ে এনজিও কর্মীর আত্মহত্যা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৯৮৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি ৷৷   

মাগুরার শ্রীপুরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে সমরকান্তি বিশ্বাস (৪৯) নামে এক এনজিও কর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই এনজিও কর্মী যশোর জেলার অভয়নগর উপজেলার বেদভিটা গ্রামের নগেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। সে শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিসে কর্মসুচী সংগঠক হিসাবে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সমরকান্তি বিশ্বাস ১৯৯৫ সালের ২২ আগস্ট ব্র্যাকে চাকরি জীবন শুরু করেছিলেন। গত ২০২৩ সালের ৮ জানুয়ারি খামারপাড়া শাখায় যোগদান করেন। চাকরির সুবাদে তিনি একাকি খামারপাড়া গ্রামের নাজমুল মিয়ার বাসায় ভাড়া থাকতেন। গ্রামের বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি গত ৭ মার্চ তার গ্রামের বাড়িতে বেড়াতে যান এবং (৯ মার্চ) শনিবার বাড়ি থেকে খামারপাড়া তার ভাড়া বাসায় চলে আসেন। রোববার সকালে তাকে অফিসে না পেয়ে ম্যানেজার চিন্ময় তাকে ফোন করেন।

তাকে ফোনে না পেয়ে রোববার সকালে ম্যানেজার ব্র্যাকে কর্মরত সুব্রত বিশ্বাসকে পাঠান। তিনি এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে অনেক ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, মৃতদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীপুরে গলায় ফাঁস নিয়ে এনজিও কর্মীর আত্মহত্যা

আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪