সদরপুরে ইউ সি বি ব্যাংকের ২২২ তম শাখা উদ্বোধন
- আপডেট সময় : ১১:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ৯৭২৫ বার পড়া হয়েছে
সোবাহান সৈকত:
“এক সাথে এক পথে” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর সদরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) এর শাখা উদ্বোধন করা হয়েছে।
১৯ শে অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলার জমজম টাওয়ারে বেশ আড়ম্বরপূর্ণভাবে ব্যাংকটির ২২২ তম শাখা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ সি বি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আরিফ কাদরী বিশেষ অতিথি হিসেবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ টি এম তাহমিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার এছাড়াও ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারী ভাইস প্রেসিডেন্ট ও সদরপুর শাখা প্রধান সুব্রত মালো গণমাধ্যমকে জানান, “প্রান্তিক পর্যায়ে সকলের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান ও দেশের কৃষি উন্নয়নে কৃষকদের ব্যাপক সহযোগিতা করাই হলো আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।”















