ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৯৭২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর নমুনা পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

গতকাল শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে এই নির্দেশনা বাস্তবায়ন হয়েছে।

স্বাস্থ্যের ডিজি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা ভালো বলতে পারবে কীটতত্ত্ববিদরা। তবে চিকিৎসার দিক থেকে স্বাস্থ্য অধিদফতরের কোনো ঘাটতি নেই। উপজেলা-জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষা সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

আপডেট সময় : ০২:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২