ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সিনেমা থেকে দূরে থাকার কারণ জানালেন মাহিয়া মাহি 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:১৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৭৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইশরাত জাহান তোবা৷৷ 

বিচ্ছেদের ঘোষণার পর থেকেই আলোচনায় মাহিয়া মাহি। এদিকে রাকিব সরকারের সঙ্গে বিয়ের পর বেশকিছু সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। অনেকেই বিভিন্ন সময় এর কারণ জানতে কৌতূহলী ছিলেন। এবার মাহি জানালেন সিনেমা থেকে দূরে থাকার কারণ।

গতকাল মঙ্গলবার মাঝরাতে একটি ভিডিও বার্তা দেন মাহি। সেখানে বলেন, ‘রাকিব আমার স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে ভালোবাসছি। অল্প না, অনেক ভালোবাসছি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি, কারণ তিনি তা পছন্দ করতেন না। সে আমাকে কখনো বলে নাই যে তুমি সিনেমা করতে পারবে না। আমার মনে হয়েছে যে ওরে এটা (সিনেমা) পছন্দ না। আমি এজন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।’তিনি আরও বলেন, ‘রাকিব ফেসবুকে কি লিখলো, কি লিখলো না সেটা আমার কিছু না, আমি ‘ডন্ট কেয়ার’। আমার পেটের মধ্যে বোমা মারলেও, আমার মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না।

আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইড নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কি প্রবলেম। বিয়ের হলে বোঝা যায় কার কি প্রবলেম।’

দিন কয়েক আগে ঘর ভাঙার খবর দেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মহি। তিনি জানান স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

সেসময় এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেছিলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিনেমা থেকে দূরে থাকার কারণ জানালেন মাহিয়া মাহি 

আপডেট সময় : ১১:১৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪