ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সীমান্তে মাইন বিস্ফোরণ/বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন॥

বাংলাদেশের বান্দরবান ঘুমধুম ইউনিয়ন পরিষদের তুমব্রুর চাকমা পাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক যুবকের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। অন্য থাইন চাকমা তুমব্রু চাকমাপাড়া এলাকার অংকে থাইন চাকমার ছেলে।

আহত অন্য থাইনের মা ইয়াং মে চাকমা জানান, দুপুরে গরু নিয়ে আসতে অন্য থাইন ও আরো কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হয় তার ছেলে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

যুবকের মায়ের দাবি সীমান্তে মিয়ানমার মাইন পুঁতে রেখেছে। সেই মাইন বিস্ফোরণে তার ছেলে আহত হয়েছে। তার ছেলের বাম পা উড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে বলে জানান তিনি।

এদিকে এই ঘটনায় এখনো বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে,স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে,গরু ছাগল বেঁধে রাখতে বলা হয়েছে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে মাইন বিস্ফোরণ/বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২