ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

সৈয়দপুরে পিকআপের ধাক্কায় মিলের হিসাবরক্ষক নিহত।

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:২১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি,

নীলফামারীতে পিকআপের ধাক্কায় জনি আহমেদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত জনি ইকু জুট মিলের হিসাবরক্ষক। ওই সময় অপর একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত আরোহীরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে থাকা চটের ব্যাগে জুট মিলের কর্মচারীদের বেতনের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। জুট মিলের মালিক এটিকে পরিকল্পিত ছিনতাই বলে দাবি করেছেন।

তবে পুলিশ বলছে, এটি একটি সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাদিখোল এলাকার ইকু জুট মিলের ৫০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

জনি আহমেদ দিনাজপুর জেলার পার্বতীপুরের বাঘাচড়া গ্রামের বজলার রহমানের ছেলে। ওই মোটরসাইকেলে থাকা অপর আরোহী ইকু জুট মিলের কম্পিউটার অপারেটর কাজী আব্দুর রাজ্জাক (৩৮) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ইকু জুট মিলের স্বত্বাধিকারী সিদ্দিকুল আলম এটিকে পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা দাবি করে বলেন, ‘মিলের হিসাবরক্ষক জনি ও কম্পিউটার অপারেটর রাজ্জাক রাত আনুমানিক ৯টার দিকে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ায় ইকু গ্রুপের অফিস থেকে মিলের কর্মচারীদের সাপ্তাহিক বেতনের টাকা নিয়ে যাচ্ছিলেন। তাঁরা একটি চটের বস্তায় সাড়ে ৯ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে মিলের উদ্দেশে রওনা দেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী মিলের হিসাবরক্ষক জনি এবং গুরুতর আহত হন কম্পিউটার অপারেটর রাজ্জাক। এ সময় পিকআপের পেছনে থাকা অপর একটি মোটরসাইকেলের সহায়তায় ছিনতাইকারীরা ওই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘খবর পেয়ে নীলফামারী ও সৈয়দপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ (ঢাকা-ন-২০-৪৪০৯) ও নিহতের মোটরসাইকেলটি জব্দ করে। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে টাকা ছিনতাইয়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
10 February 2023

সৈয়দপুরে পিকআপের ধাক্কায় মিলের হিসাবরক্ষক নিহত।

www.Bangladesherbarta.com

সৈয়দপুরে পিকআপের ধাক্কায় মিলের হিসাবরক্ষক নিহত।

আপডেট সময় : ১২:২১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩