ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সৌদির সঙ্গে কাল বাংলাদেশেও হতে পারে ঈদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • / ৯৮৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার সৌদি আরবের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। ফলে পূর্ণ ৩০টি রোজা পালন করতে যাচ্ছে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

সেই হিসেবে আগামীকাল বুধবার দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যে ৩০টি রোজা হলেও, বাংলাদেশ-পাকিস্তানসহ উপমহাদেশে হতে পারে ২৯টি রোজা।ফলে সৌদির সঙ্গে বাংলাদেশেও একইদিনে পালিত হতে পারে ঈদ।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পাকিস্তানে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে। ফলে পাকিস্তানে বুধবার পালিত হতে পারে ঈদ।যদি তাই হয়, তবে এদিন বাংলাদেশেও ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা প্রবল। কেননা দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একই সাথে ঈদ উদযাপিত হয়ে আসছে।

এদিকে, পাকিস্তানে যে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হবে, সেটি জানিয়েছে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য খালিদ ইজাজ সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিটে। সেই চাঁদের বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। দেখা দেওয়ার পর আকাশে সেই চাঁদ ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে।

এর আগে, বিখ্যাত মুসলিম জ্যোতির্বিজ্ঞানী ইসা আল-গাফিলি বলেছেন, সৌদি আরবে আজ (সোমবার) শাওয়ালের চাঁদ দেখা অসম্ভব হবে। এদিনও সূর্যের আগে চাঁদ অস্ত যাবে ও সূর্যাস্তের পর পর্যন্ত নতুন চাঁদের জন্ম হবে না বলে জানিয়েছিলেন তিনি। তার সেই ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত সত্যি হয়।

ফলে পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কাউন্সিল এবং বিখ্যাত জোতির্বিজ্ঞানী ইসা আল-গাফিলির ভবিষ্যত বাণী যদি মিলে থাকে, তবে সৌদি আরব এবং বাংলাদেশে একই সঙ্গে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদির সঙ্গে কাল বাংলাদেশেও হতে পারে ঈদ

আপডেট সময় : ০৪:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪