ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

স্থানীয় সরকার বিভাগের সার্বক্ষণিকভাবে কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ | বাংলাদেশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ৯৬৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংকে কেন্দ্র করে স্থানীয় সরকার বিভাগের অধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিকভাবে কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, জেরিক্যান, অস্থায়ী নলকূপ স্থাপনের মালামাল, অস্থায়ী ল্যাট্রিন স্থাপনের মালামাল, ব্লিচিং পাউডার, হাইজিন কিট, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ দুর্যোগকালীন প্রয়োজনীয় মালামাল মজুতের জন্য বলা হয়।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে ‘সিত্রাং’ সম্পর্কে ব্যাপক প্রচারণা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জনগণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

‘সিত্রাং’ পরবর্তী রাস্তা-ঘাট/কালভার্ট সংস্কার/মেরামত করে সচল রাখা, পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঘূর্ণিঝড়কবলিত সকল জেলায় ‘কন্ট্রোল রুম’ খোলার রাখার জন্য বলা হয়েছে।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
24 October 2022

স্থানীয় সরকার বিভাগের সার্বক্ষণিকভাবে কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ | বাংলাদেশ

www.Bangladesherbarta.com

স্থানীয় সরকার বিভাগের সার্বক্ষণিকভাবে কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ | বাংলাদেশ

আপডেট সময় : ০১:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২