ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

হরতাল-অবরোধের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:১৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরতাল ও অবরোধের মতো কর্মসূচির জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়ে রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,হরতাল ও অবরোধের মতো কর্মসূচির জন্য আপনারা প্রস্তুত থাকুন। “আগামীতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিয়ে এই সরকারকে মাটিতে শোয়ায়ে দেয়া হবে”।

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ভৈরব থেকে সিলেটের উদ্দেশ্যে ১৫৯ কিলোমিটার রোডমার্চ করবে বিএনপি।

তার আগে এই সমাবেশে গয়েশ্বর আরও বলেন, শেখ হাসিনা এবার যাবে। যখন যাবে তখন কেউ জানবেন না। এখন তার সিদ্ধান্ত নিতে হবে সে কোথায় যাবে। কোন দেশ তাকে ভিসা দেবে? কোনো দেশ তাকে ভিসা দেবে না। যখন তার যাওয়ার সময় আসবে তখন শেখ হাসিনা পালাবার পথ পাবে না।

তিনি বলেন, এখনও সময় আছে সরে যান। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেন। তাহলে হয়তো দেশে থাকতে পারবেন।

এ দেশের জনগণ আর এ সরকারকে চায় না মন্তব্য করে গয়েশ্বর বলেন,

আওয়ামী লীগ বলছে আমরা (বিএনপি) ক্ষমতায় আসলে এক লাখ লোক মারা যাবে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তো দেশের ১৮ কোটি মানুষই মারা যাবে।

দিনের ভোট দিনে দেবেন মন্তব্য করে তিনি বলেন, রাতের বেলায় কোনো ভোট হবে না। দিনের ভোট দিনে দিতে হবে। রাতের বেলায় আর কোনো ভোট নয়।

এখন আর দেশের মানুষের কাছে শেখ হাসিনার দাম নাই। এ সরকারের দাম নাই দাবি করে গয়েশ্বর বলেন, দেশে একটা জিনিসের দামই কমেছে তা হলো শেখ হাসিনা ও তার সরকার। বাংলাদেশের মানুষ আর শেখ হাসিনার সরকারকে চায় না।

এ আন্দোলন বিএনপির নয়, এ আন্দোলন জনগণের মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা রাস্তায় নেমেছে। এ আন্দোলন বিএনপির নয়, এ আন্দোলন জনগণের।

স্থানীয় নেতারা জানান, সকালে ভৈরব বাসস্ট্যান্ড থেকে রোডমার্চ শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে বিকেলে সিলেটে গিয়ে পৌঁছাবে। এরপর সিলেটের আলিয়া মাদারাসা মাঠে বিকেল সাড়ে ৪টার মধ্যে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ভৈরব থেকে সিলেটের পর ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
21 September 2023

হরতাল-অবরোধের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

www.Bangladesherbarta.com

হরতাল-অবরোধের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

আপডেট সময় : ০৭:১৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩