ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

১৪৩০ বঙ্গাব্দ বরণে প্রস্তুত কক্সবাজার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ৯৭৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

বাঙালি প্রাণের তাগিদেই গাইতে শুরু করেছে ‘এসো হে বৈশাখ এসো’। বৎসরের আবর্জনা দূর করার প্রত্যাশায় বর্ষ বরনে সংস্কৃতি কর্মীদের মাঝে চলছে বেশ তোড়জোড়।

পহেলা বৈশাখে প্রভাতী সুরের সঙ্গে মিতালী হবে ভোরের সূর্যের। শিল্পীদের গান, নৃত্য, আবৃত্তিতে মুখর হয়ে উঠবে কক্সবাজারের বিভিন্ন স্থান।

প্রতিবছরের মতো এবারো আগামীকাল সকাল সসাড়ে ৬টার সময় শহীদ দৌলত ময়দানের বটতলায় অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের বর্ষবরণের অনুষ্টান। জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক কেন্দ্র, শিশু একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় অনুষ্ঠিত হবে বর্ষবরণের আয়োজন।

এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপিয় চৌধুরী দোলন জানান নববর্ষের দিন সকাল সাড়ে ৬ টায় জাতীয় সংগীত ও বৈশাখের গান দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা, এরপর সাড়ে ৮ টায় হবে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা শহীদ দৌলত ময়দান থেকে পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত যাবে। এরপর শহীদ দৌলত ময়দানের বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করার সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানান তিনি।

এছাড়াও একইস্থানে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা যেখানে স্থান পাবে চিরায়ত বাংলার নানান অনুসঙ্গ।

এদিকে নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ।

অন্যদিকে উদীচি কক্সবাজার জেলা সংসদ গোলদীঘির পাড়ে বর্ষবরণের আয়োজন করেছে।

জেলা খেলাঘর শহীদ মিনার থেকে ভোরে মঙ্গল শোভাযাত্রা বের করবে বলে জানা গেছে। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ষরণের নানান আয়োজন করার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক আবু সুফিয়ান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৪৩০ বঙ্গাব্দ বরণে প্রস্তুত কক্সবাজার

আপডেট সময় : ০৪:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩