ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দ. কো‌রিয়া

জি এম মনিরুল্লাহ বিপ্লব
  • আপডেট সময় : ১১:১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ১০০৯৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় দ‌ক্ষিণ কো‌রিয়া। দেশটি আশা প্রকাশ করে বলেছে, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃ‌তি‌তে এ কথা জা‌নানো হয়েছে।

মুখপা‌ত্র বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে ব‌লে আশাবাদী দ‌ক্ষিণ কো‌রিয়া। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ দ‌ক্ষিণ কো‌রিয়া।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর আরও বাড়ানো হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন চার উপদেষ্টা। এরপর তাদের দায়িত্ব দেয়াসহ বর্তমান ৮ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়েছে। আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাতে হবে।

আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এ ছাড়া নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হবে। আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি সামলাতে হতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। ফারুকী আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

তবে সরিয়ে দেয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে। তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে বিকেল বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে নতুন চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এ আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা, তিন বাহিনী প্রধানসহ সামরিক-বেসামরিক শীর্ষ কর্মকর্তারা।

শুক্রবার নতুন চার উপদেষ্টা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো ২১ সদস্যে। এর আগে গত ৮ আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টা। পরে দুই দফায় আরও তিন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দ. কো‌রিয়া

আপডেট সময় : ১১:১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪